বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন : ইসি সচিব

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘নির্বাচনী রোডম্যাপ নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আশা করছি, আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ দিতে পারব। এতে আমাদের প্রস্তুতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন।’

আগামী সপ্তাহে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও নির্বাচন কমিশন আলোচনা করবে উল্লেখ করে তিনি জানান, পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য ৩১৮টি আবেদন পাওয়া গেছে, যা বর্তমানে পর্যালোচনাধীন।

রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, ২২টি রাজনৈতিক দলের আবেদন প্রাথমিকভাবে মাঠ পর্যায়ে পাঠানো হবে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের জন্য। পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যা নিয়মিতভাবে পর্যালোচনা ও আলোচনা করা হচ্ছে এবং এসব বিষয়ে ধাপে ধাপে গণমাধ্যমকে অবহিত করা হবে। প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়েও আজ আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব। এ বিষয়ে কোথায়, কোন পদ্ধতিতে এবং কত দিনের মধ্যে কার্যক্রম শেষ করতে হবে তা নিয়ে আলোচনা হয়েছে, তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আলোচনার পর ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

প্রতি সপ্তাহে অন্তত এক দিন বা দু’দিন গণমাধ্যমের সঙ্গে তিনি এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) কথা বলবেন বলে সচিব জানান।

নির্বাচনী রোডম্যাপে কী কী থাকবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রোডম্যাপ প্রকাশের সময়ই তা জানানো হবে এবং এতে অংশীজনদের সঙ্গে সংলাপ, গণমাধ্যমের সঙ্গে সংলাপ, আইন-বিধি সংশোধনসহ যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর