সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

আমিরাতের প্রেসিডেন্টের প্রতি ড. ইউনূসের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০১ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালত সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেদেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মঙ্গলবার আরব-আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে পাঠানো এক চিঠিতে ড. ইউনূস বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আরব-আমিরাতের কয়েকটি শহরে বিক্ষোভকারী ৫৭ বাংলাদেশি- যারা সাজাপাপ্ত হয়েছিলেন- তাদের প্রতি সহানুভূতিশীল সিদ্ধান্ত এবং আপনার মহানুভবতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
গত ২৮ আগস্ট আরব-আমিরাতের রাষ্ট্রপতির সঙ্গে ফোনালাপে অধ্যাপক ইউনূস সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ক্ষমা করার অনুরোধ জানান। এ প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন, ‘এই ক্ষমাশীলতা ইউএই প্রেসিডেন্টের কেবল সহানুভূতিশীল নেতৃত্বের উদাহরণ নয়, বরং এই পদক্ষেপ দুই দেশের বিদ্যমান ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করার মাধ্যম হিসেবে কাজ করবে।’
অধ্যাপক ইউনূস তার চিঠিতে উল্লেখ করেন, ‘আপনার উদার সিদ্ধান্তে তাদের শাস্তি বাতিল হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবার এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি জেগেছে, একইসাথে আরব-আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের  মধ্যেও স্বস্তি ফিরেছে। আপনার সহানুভূতি ও আন্তরিক বোঝাপড়া আমাদেরকে গভীরভাবে স্পর্শ করেছে।’
ড. ইউনূস এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি পূর্ণ সম্মান প্রকাশ করেন এবং বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর আগে স্বাগতিক দেশগুলোর স্থানীয় আইন ও সংস্কৃতি সম্পর্কে শিক্ষিত করার প্রতিশ্রুতি দেন।
আমরা ইউএই’র আইনকানুনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই এবং আমাদের নাগরিকদের বিদেশে যাওয়ার আগে তাদের সংশ্লিষ্ট দেশের আইন, মূল্যবোধ ও সংস্কৃতি সম্পর্কে যথাযথ অবগত করা ও প্রশিক্ষিত করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’
জায়েদ আল নাহিয়ানের উদার সিদ্ধান্ত দুই দেশের ভাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে অধ্যাপক ইউনুস চিঠিতে উল্লেখ করেন। তিনি উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা আরব-আমিরাতের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করে বলেন, ‘আমি আপনার সুস্বাস্থ্য, সুখ, দীর্ঘায়ু এবং ভ্রাতৃপ্রতিম আরব আমিরাতের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর