মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

ইউক্রেনের শীঘ্রই ‘পতন’ হতে পারে : ম্যাক্রোঁ

ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ২:৪০ অপরাহ্ন

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিশ্বাস করেন, ইউক্রেনের পতন আসন্ন। পলিটিকোর ইউরোপীয় সংস্করণ তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে এই কথা জানিয়েছে।

পলিটিকোর অনুসারে, বুধবার ম্যাক্রোঁ এলিসি প্রাসাদে একটি রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যেখানে অন্যান্য বিষয়গুলোর মধ্যে ইউরোপীয় সংসদের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছিল।

ম্যাক্রোঁ এই অনুষ্ঠানে বলেন, ‘ইউক্রেনের খুব দ্রুত পতন হতে পারে।’ এই সময় সেখানে অনুষ্ঠানে অংশগ্রহনকারী একজন এই বক্তব্য সংবাদপত্রে পাঠিয়ে দেন।

এরআগে, চেক প্রেসিডেন্ট পেত্র পাভেলের সাথে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেছিলেন, পরাজয়বাদী মনোভাবের বিস্তার রোধে ইউক্রেনকে সাহায্য করার কথা বলার সময় ইউরোপীয় দেশগুলোর নিজেদের ওপর সীমাবদ্ধতা রাখা উচিত নয়। এই পটভূমিতে ম্যাক্রোঁ ইউক্রেনের জন্য সামরিক সহায়তার গুরুত্বের উপর জোর দেন এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরের তৃতীয় দেশগুলো থেকে আর্টিলারি শেল কেনার চেক উদ্যোগের প্রতি সমর্থন জানান।

২৬ ফেব্রুয়ারি প্যারিসে ইউক্রেনের ওপর একটি সম্মেলনের পরে কথা বলার সময় ম্যাক্রোঁ দ্ব্যর্থহীনভাবে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের অঞ্চলে পশ্চিমা স্থল সেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, পশ্চিমা রাষ্ট্রগুলো এই সংঘাতে রাশিয়ার বিজয় ঠেকাতে ‘যা প্রয়োজন তাই করবে’।

‘লে প্যারিসিয়েন’ সংবাদপত্রের সাথে ১৭ মার্চের একটি সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছিলেন, ইউক্রেনে ‘রুশ বাহিনীর মোকাবেলা করার জন্য’ একটি নির্দিষ্ট সময়ে স্থল অভিযানের প্রয়োজন হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর