বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

ইসরাইল ইরানের পারমাণবিক বা তেল স্থাপনায় আঘাত করবে না : ইসরাইল

ডেস্ক রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩:৩৭ অপরাহ্ন

ইসরাইল হোয়াইট হাউসকে আশ্বস্ত করেছে যে ইরানের ওপর ইসরাইলের পরিকল্পিত প্রতিশোধমূলক হামলায় ইরানের পরমাণু বা তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে না। ওয়াশিংটন থেকে সোমবার মার্কিন মিডিয়া রিপোর্টের উদ্ধৃতি দিয়ে এএফপি একথা জানিয়েছে।

ইরানের বিপ্লবী গার্ডের একজন জেনারেলসহ এই অঞ্চলে তেহরান সমর্থিত হিজকুল্লাহ নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসাবে গত ১ অক্টোবর ইরান ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরাইল পাল্টা হামলার প্রতিজ্ঞা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, ইসরাইলের  প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হোয়াইট হাউসকে আশ্বস্ত করেছেন যে শুধুমাত্র সামরিক স্থানগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার কথা ভাবছে ইসরাইল।

ওয়াল স্ট্রিট জার্নাল, নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং তার ইসরাইলি প্রতিপক্ষ ইয়োভ গ্যাল্যান্টের মধ্যে সম্প্রতিক এক কথোপকথনেও এই প্রতিশ্রুতি এসেছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিকল্পনায় ‘ওয়াশিংটনে স্বস্তি এনেছে।’

আঞ্চলিক যুদ্ধের আরও ব্যাপকতা এড়াতে এবং বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধির উদ্বেগের মধ্যে ইরানের পারমাণবিক বা তেল স্থাপনাগুলোতে আঘাত না করতে বাইডেন ইসরাইলকে সতর্ক করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর