শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার

ইসরায়েলের সেনাবাহিনীতে জেঁকে বসেছে যুদ্ধাপরাধের বিচারের ভয়

ডেস্ক রিপোর্ট
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ২:৪২ অপরাহ্ন

গাজা উপত্যকায় সংঘটিত ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছে তার জন্য গণমাধ্যমের প্রচারের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর রয়টার্সের

কয়েক দিন আগে ছুটি কাটাতে ব্রাজিলে গিয়েছিলেন ইসরায়েলের এক রিজার্ভ সেনা। তবে তিনি গাজায় যুদ্ধাপরাধ করেছেন বলে অভিযোগ তুলে একটি ফিলিস্তিনপন্থী গোষ্ঠী। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্রাজিলের ফেডারেল পুলিশকে তদন্ত শুরুর নির্দেশ দেন দেশটির একটি আদালত। এমন প্রেক্ষাপটে ওই ইসরায়েলি রিজার্ভ সেনা তড়িঘড়ি করে ব্রাজিল থেকে পালিয়ে যান। তারপরই গণমাধ্যমের প্রচারের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করে ইসরায়েলি সেনাবাহিনী।

গণমাধ্যমের প্রচারের ওপর নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে যে উদ্বেগটি কাজ করেছে, তা হলো গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি রিজার্ভ সেনারা পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে গেলে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থার ঝুঁকিতে পড়তে পারেন।

এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি জানান, নতুন নিয়মের আওতায় কর্নেল ও তার নিচের পদমর্যাদার কোনো ইসরায়েলি সেনা সদস্যের সাক্ষাৎকার গ্রহণকারী গণমাধ্যম তাদের (সেনা সদস্য) পুরো নাম বা মুখমণ্ডল প্রদর্শন করতে পারবে না। অবশ্য একই ধরনের নিয়ম আগে থেকেই ইসরায়েলি পাইলট ও বিশেষ বাহিনী ইউনিটের সদস্যদের জন্য বিদ্যমান আছে।

এর আগে গত বছর গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। যদিও এই অভিযোগ অস্বীকার করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে ইসরায়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর