বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত

ঈদ উপহার পেল সুবিধাবঞ্চিত শিশুরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৬:০৫ অপরাহ্ন

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ধর্মীয় সংগঠন রূপান্তর মিনিস্ট্রিজ।

শনিবার (৩০ মার্চ) গুড ফ্রাইডে ও ইস্টার সানডে উপলক্ষে রাজধানীর ধলপুরে আউটফল তেলুগু কমিউনিটি স্কুলে ৫০ জন মুসলিম শিক্ষার্থীর হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

রূপান্তর মিনিস্ট্রিজ’র সভাপতি যোশেফ ইউ.কে নন্দম (জয়) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক রাহাত হুসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আউটফল তেলুগু কমিউনিটি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ জোসেফ দাস, সঞ্চালনায় ছিলেন আউটফল তেলুগু কমিউনিটি স্কুলের প্রধান শিক্ষক পিটার বিশ্বাস ও সহকারী শিক্ষিকা মাহামুদা অসীম মনিরা প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক রাহাত হুসাইন বলেন, বাঙালি মুসলমানদের ঈদুল ফিতর আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। রমজানের ইফতার আমাদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছে। সকল ধর্ম-বর্ণের মানুষজন মিলেমিশে আমরা একসঙ্গে বসবাস করছি। শৈশব থেকেই শিশু মনে সম্প্রীতি ও মানবিক হওয়ার শিক্ষা দিতে হবে। সম্প্রীতি- সৌহার্দ্য বাঙালি সমাজকে যুগ যুগ বাঁচিয়ে রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর