রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ

এবার ইসরাইলকে যে সতর্কবার্তা দিলেন বাইডেন

ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন

টানা দুই মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ১৯ হাজার ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

এ পরিস্থিতিতে বেসামরিক মানুষের জীবন বাঁচাতে ইসরাইলকে ‘আরও সতর্ক’ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  খবর আনাদোলুর।

শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরাইলকে আরও বেশি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনি এই ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর স্থলযুদ্ধের মাত্রা কমিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র— এমন রিপোর্টের মধ্যেই বৃহস্পতিবার এ মন্তব্য করলেন তিনি।

গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধ হোক এমনটি চান কিনা; এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি চাই কীভাবে বেসামরিক মানুষের জীবন বাঁচাতে পারে সেদিকে তারা মনোযোগী হোক। হামাসকে নির্মূলের কাজ বন্ধ করা যাবে না, তবে আরও সতর্ক হতে হবে।’

এদিকে গাজায় ইসরাইলের চলমান যুদ্ধের টাইমলাইন সম্পর্কে বৃহস্পতিবার হোয়াইট হাউস মিশ্র বার্তা পাঠিয়েছে।

ইসরাইলের এক জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, যুদ্ধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে।

হোয়াইট হাউসে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমরা ইসরাইলিদের নির্দেশ দিচ্ছি না যে, এই যুদ্ধ কতক্ষণ চলবে। এই হুমকি দূর করতে যতক্ষণ তারা মনে করে তাদের ততক্ষণ সময় নিতে হবে।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর পর থেকে টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এই পরিস্থিতিতে মঙ্গলবার ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১৫৩ দেশ।

পাঠকপ্রিয় নয়াকণ্ঠ অনলাইনে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন nayakantha24@gmail.com ঠিকানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর