মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

খাগড়াছড়িতে সাংবাদিকদের ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১:৪০ অপরাহ্ন
শনিবার জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য তিনদিন ব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। (ছবি: সংগৃহীত)

খাগড়াছড়ি জেলায় জেলা-উপজেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের তিনদিন ব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালার  উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে ।

পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ এর সভাপতিত্বে অনুষ্টিত ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালার  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

কর্মশালায় পিআইবি’র মহাপরিচালক  বলেন, ডিজিটাল যুগে  সাংবাদিকরা যাতে প্রযুক্তিগত ভাবে পিছিয়ে না থাকে, তাদের কে প্রযুক্তিগত ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খাগড়াছড়ির   জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় ডিজিটাল মিডিয়া ব্যবহারের আধুনিক কৌশল, ফ্যাক্ট চেকিং, অনলাইন নিরাপত্তা, মাল্টিমিডিয়া স্টোরিটেলিংসহ শেখানো হবে।

এই কর্মশালায় জেলা উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।

পিআইবি’র প্রশিক্ষক  জিলহাস উদ্দিন নিপুন সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন। আর প্রশিক্ষণটি চলবে
আগামী সোমবার পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর