বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

গণমাধ্যমকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির আওতায় আনায় বিএফইউজে’র উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৯:৫২ অপরাহ্ন

বাংলাদেশের গণমাধ্যম ভিসা নীতির আওতায় আসতে পারে- ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের এমন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ।

বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ আজ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, এ বিষয়ে বিস্তারিত জানতে বিএফইউজে’র পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ই-মেইল পাঠানো হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণমাধ্যম ভিসা নীতির আওতায় আনার বিষয়ে পেশাদার সাংবাদিক সমাজ উদ্বিগ্ন বলে জানান তারা। বাংলাদেশের গণমাধ্যমই গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে ভূমিকা রাখছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।

যুক্তরাষ্ট্রের দূতাবাস সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিক ও গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, গণমাধ্যমকে কেউ মতামত প্রকাশ করা থেকে বিরত রাখার জন্য কোনো ব্যবস্থা নিলে তার ক্ষেত্রেও ভিসা নীতি প্রযোজ্য হবে। গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতার অধিকারের মধ্যে যুক্তরাষ্ট্রসহ যেকোনো সরকারের সমালোচনামূলক মতামতও অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের নীতির যেকোনো বিষয়ে জনমতের প্রতিফলনকে স্বাগত জানানোর কথা বলেছে দেশটির দূতাবাস।

বিএফইউজে’র বিবৃতিতে বলা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা ও জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে দেশের পেশাদার সাংবাদিকরা প্রতিশ্রুতিবদ্ধ। পেশাদার সাংবাদিকদের পাশে আপোসহীনভাবে থাকবে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে।

বিএফইউজে বিশ্বাস করে যে, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারকে সমর্থন করার কার্যকর উপায় হচ্ছে আইনের শাসনকে শক্তিশালী করতে সাংবাদিকসহ সকল নাগরিকের অধিকার রক্ষা করা।

বিএফইউজে’র বিবৃতিতে বলা হয়েছে, গণমাধ্যমে ভিসা নীতি প্রয়োগের কথা বলার পর থেকে দেশে ও বিদেশে বসে স্বনামধন্য সাংবাদিক ও গণমাধ্যমের নামে অপপ্রচার চালানো হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এদের প্রতিহত করার ও ব্যবস্থা নেয়ার আহবান জানায় বিএফইউজে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর