বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদ উল আযহায় গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য কমপক্ষে ৫ দিনের ছুটি ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি জানিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ।

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বরাবর আজ সংগঠনটির পক্ষে স্মারকলিপি দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে সদস্য সচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, এ বছর পবিত্র ঈদ উল আযহায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এবারের ঈদ উল আযহায় গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য কমপক্ষে ৫ দিনের ছুটি ঘোষণা করা একান্ত আবশ্যক হয়ে পড়েছে। এমতাবস্থায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করে আসন্ন ঈদুল আযহায় কমপক্ষে ৫ দিনের ছুটিসহ সকল সরকারি ছুটির দিনে গণমাধ্যমে ছুটি ঘোষণা করে গেজেট প্রকাশ করার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে আরো বলা হয়, স্বাধীনতার পর থেকেই গণমাধ্যমে সাংবাদিকরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে। সাংবাদিকরা দুই ঈদে ছুটি পেলেও দুর্গাপূজা, বড় দিন ও বৌদ্ধ পূর্ণিমায় কোন ছুটি দেওয়া হয় না। এমন কী, অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ছুটির দিনেও ছুটি পাওয়া যায় না। সেই সাথে ছুটির দিনে কাজ করানোর পরও বিশেষ মজুরিও প্রদান করা হয় না।

এতে বলা হয়, জাতির বিবেক হিসেবে খ্যাত সাংবাদিকদের মৌলিক অধিকার হিসেবে ছুটির ক্ষেত্রে বৈষম্য দূর হওয়া একান্ত আবশ্যক। সাংবাদিকদের ছুটির বিষয়ে সরকারি কোন সিদ্ধান্ত না থাকায়, গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছে মাফিক ছুটি প্রদান করেন এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিকও প্রদান করেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর