বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

গাজায় আটক জিম্মি মুুক্তি নিয়ে মার্কিন আলোচকদের সাথে বৈঠকে বসছেন বাইডেন ও হ্যারিস

ডেস্ক রিপোর্ট
আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ২:২১ অপরাহ্ন

প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল ও হামাস যুদ্ধে আটক জিম্মি মুুক্তি নিয়ে একটি চুক্তির লক্ষ্যে সোমবার মার্কিন আলোচকদের সাথে বৈঠকে বসবেন।
গাজায় এক মার্কিন নাগরিকসহ ছয় জিম্মির মৃত্যর পর বাইডেন এ বৈঠকে বসবেন।  হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
বৈঠকের জন্যে বাইডেনের দাপ্তরিক কাজের সূচিতে কিছু রদবদলও  আনা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। বৈঠকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও অংশ নিচ্ছেন।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এক বিবৃতিতে বৈঠকের ঘোষণা দিয়ে বলা হয়, বৈঠকে বাইডেন ও হ্যারিস শনিবার ফিলিস্তিন গ্রুপ হামাসের হাতে মার্কিন নাগরিক হার্শ গোল্ডবার্গ-পলিনসহ আরো পাঁচ জিম্মির নিহত হওয়ার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আলোচনাকারী দলের সাথে বৈঠকে বসবেন। বৈঠকে অবশিষ্ট জিম্মিদের নিশ্চিত মুক্তি নিয়ে আলোচনা হবে।
যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি নিয়ে কয়েকমাসের আলোচনা সত্বেও চূড়ান্ত কোন সমঝোতায় পৌঁছানো এখনো সম্ভব হয়নি।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ইসরাইলে বড়ো ধরনের আকস্মিক হামলা চালায়। এ সময়ে হামাস ২৫১ ইসরাইলিকে জিম্মি করে রাখে। গাজায় এখনও ৯৭ জনকে জিম্মি করে রাখা রয়েছে। তবে ইসরাইলি সেনাবাহিনী বলেছে এদের মধ্যে ৩৩ জন মারা গেছেন।
এরআগে গত বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতিকালে বেশ কিছু জিম্মিকে মুক্তি দেয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর