বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

জলঢাকা প্রেসক্লাবের নতুন কমিটি

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০৮ অপরাহ্ন

দীর্ঘ এক যুগ পরে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নীলফামারীর জলঢাকা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধায় জলঢাকা প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য মাহাদী হাসান মানিকের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ক্লাবের বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে প্রেসক্লাবের মেয়াদ উত্তীর্ণ কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়। পরে সকল সদস্যদের সম্মতিতে ক্লাবের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফাকে উপদেষ্টা, সদ্য সাবেক সাধারন সম্পাদক এস এ টিভির জেলা ও দৈনিক করতোয়া জলঢাকা প্রতিনিধি আলহাজ্ব মাহবুবার রহমান মনি কে আহবায়ক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শরিফুল ইসলাম প্রিন্স কে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে যুগ্ম সম্পাদক করা হয় দৈনিক আজকালের খবর প্রতিনিধি সফিকুল ইসলাম সফি, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ও সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবেদ আলী, কালের কন্ঠের আসাদুজ্জামান স্টালিন, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের জেলা প্রতিনিধি ও সাবেক সাংস্কৃতিক সম্পাদক মর্তুজা ইসলাম, বিদ্রোহী নিউজের সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য মাহাদী হাসান মানিক, যায়যায়দিনের মনিরুজ্জামান লেবু, মানবজমিনের ছানোয়ার হোসেন বাদশা কে যুগ্ন আহবায়ক এবং সমকালের হাসিবুল ইসলাম মিতু,উত্তর বাংলার হাসানুর কাবির মেহেদী,যুগের আলোর মাইদুল হাসান, দৈনিক ভোরের দর্পন, ও দৈনিক অবজারভারের হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, ইত্তেফাকের তাইজুল ইসলাম কে সদস্য করা হয়।

এদিকে গঠিত নতুন আহবায়ক কমিটি আগামী তিন মাসের জন্য গঠন করা হয় এবং এই মেয়াদের মধ্যে আহবায়ক কমিটি ক্লাবের নতুন গঠনতন্ত্র তৈরী করে নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করবে। পরে নতুন আহবায়ক কমিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় জলঢাকা প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

এদিকে জলঢাকা প্রেস ক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও ব্যাক্তি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর