রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

জুলাইয়ে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

চলতি মাসের প্রথম সপ্তাহে চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর। সাপ্তাহিক ছুটির সঙ্গে পবিত্র আশুরার ছুটি যুক্ত হওয়ায় তারা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, রোববার (৬ জুলাই) পালিত হবে পবিত্র আশুরা। সে দিন সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের দুই দিন— শুক্র (৪ জুলাই) ও শনিবার (৫ জুলাই)—সরকারি নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র থেকে রোববার পর্যন্ত মোট তিন দিন ছুটি কাটাতে পারবেন কর্মকর্তা-কর্মচারীরা।

পবিত্র আশুরার ছুটি নির্ধারণে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২৯ জুন) থেকে শুরু হয়েছে হিজরি ১৪৪৭ সনের পবিত্র মহররম মাস। সে হিসাবে ১০ মহররম, অর্থাৎ পবিত্র আশুরা পড়েছে ৬ জুলাই রোববার।

জাতীয় চাঁদ দেখা কমিটির বায়তুল মোকাররমে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আশুরা উপলক্ষে প্রতি বছরই সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়ে থাকে।

এই ছুটির প্রভাবে তিন দিনই বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের লেনদেনও।

এ ছাড়া আশুরার দিন সংবাদপত্রের ছাপাও বন্ধ থাকে। তবে কিছু জরুরি দায়িত্বে সংবাদকর্মীরা অফিসে সীমিত আকারে কাজ করে থাকেন।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি ভোগ করেছেন। তারও আগে ঈদুল ফিতরের সময় মিলেছিল ৯ দিনের লম্বা ছুটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর