বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

‘টেলিযোগাযোগ-প্রযুক্তি খাতে কারিগরি সহায়তা দেবে ফ্রান্স’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৬:৫০ অপরাহ্ন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের বিকাশে বাংলাদেশকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে ফ্রান্স।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুঁইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৈঠকে বিভিন্ন বিষয়ে বিশেষ করে টেলিযোগাযোগ ও স্মার্ট প্রযুক্তি সম্প্রসারণ ও অগ্রগতি সম্পর্কে মতবিনিময় হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক একটি জায়গা। তাই সরকারের বিনিয়োগ বান্ধব নীতি কাজে লাগিয়ে টেলিযোগাযোগ খাতে ফ্রান্স বিনিয়োগে এগিয়ে আসবে বলে আমি প্রত্যাশা করি। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ফ্রান্স দক্ষতা শেয়ারিং, সক্ষমতা বৃদ্ধি, স্মার্ট বাংলাদেশ উদ্যোগের সাথে জড়িত বাংলাদেশি কর্মকর্তা, নীতিনির্ধারক এবং পেশাদারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, উদ্ভাবন, গবেষণা সহযোগিতা,ফরাসি ও বাংলাদেশী গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা উদ্যোগ গ্রহণ করবে। উভয় দেশের স্টার্টআপ, গবেষক এবং বিশেষজ্ঞদের একত্রিত করে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করতে পারার বিষয়গুলোও শুরু হবে।

শেখ হাসিনার সরকারের অগ্রগতি বিশ্বের বিস্ময় উল্লেখ করে তিনি আরও বলেন, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতসহ বিভিন্ন খাতে শেখ হাসিনার সরকারের অগ্রগতি বিশ্বের বিস্ময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর