বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

ট্রেন যারা মিস করেছে তারা আর গন্তব্যে পৌঁছাতে পারবে না : নাছিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, গণতন্ত্র ও নির্বাচন একটি আরেকটির পরিপূরক। যারা নির্বাচনে আসেনি ও অংশগ্রহণ করেনি তারা ট্রেন মিস করেছে। তারা আর কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে না।

সোমবার বিকেলে রাজধানীর মালিবাগে গণসংযোগ করার সময় গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন নাছিম।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত এখন যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, হরতাল অবরোধের নামে মানুষকে পুড়িয়ে মারছে, মানুষের মালামালের ক্ষতি করছে, তাদের এসব কর্মকাণ্ড জন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাদের সমর্থন শূন্যের কোটায় গিয়ে পৌঁছেছে। মানুষ এখন এসব সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে চায়। এরা সন্ত্রাসী ও দুর্নীতিবাজ। এরা সাম্প্রদায়িক ও নেতিবাচক রাজনীতি করে। দেশের মানুষের প্রত্যাশা এরা কখনোই বোঝে না। যার কারণে তাদের আন্দোলন বারবার ব্যর্থ হয়। মানুষ তাদের আন্দোলনে অংশগ্রহণ করে না।

তিনি আরও বলেন, ভোট নিয়ে মানুষের উৎসাহ, উদ্দীপনা, জাগরণ ব্যাপক আকারে রয়েছে। ৭ তারিখ ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে। মানুষের এই আগ্রহ হলো তাদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা। আমি অলিতে গলিতে যেখানেই প্রচারণার জন্য গিয়েছি মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। তাদের ভালোবাসায় আমি অভিভূত। যে রাজনৈতিক দল মানুষের পাশে থেকে, তাদের জন্য কাজ করে সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। যার কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের এত ভালবাসা ও সমর্থন।

নাছিম বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। নির্বাচন কমিশনের প্রত্যেকটি বিধি-নিষেধ আওয়ামী লীগের প্রার্থীরা মেনে চলছে। নেতাকর্মীদের সবার কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা নির্বাচনি আচরণবিধি মেনে চলবেন। নির্বাচন কমিশনের নিয়মের বাইরে যেয়ে ব্যানার পোস্টার করে আত্ম প্রচারণায় নেমে আচরণবিধি লঙ্ঘন করবেন না।

তিনি বলেন, ঢাকা-৮ আসনের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনের জন্য আমি কাজ করব। এই এলাকার মানুষের প্রত্যাশা হল মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত একটি এলাকা। এখানে যাতে শিক্ষার পরিবেশ ঠিক থাকে সেজন্য আমি কাজ করব। নারীর ক্ষমতায়ন যাতে বৃদ্ধি পায় এবং তথ্যপ্রযুক্তিতে যাতে তারা এগিয়ে যেতে পারে তার জন্যও আমি কাজ করব।

এর আগে তিনি সকাল সাড়ে ১০টায় ১৯ নং ওয়ার্ডের কাকরাইল মোসাফির টাওয়ার থেকে গণসংযোগ শুরু করেন। এরপর শান্তিনগর মোড়, আনারকলি মার্কেট, সিদ্ধেশ্বরী এলাকা, রমনা কমপ্লেক্স এলাকায় পথসভা করেন।

পরবর্তীতে বিকেল ৪টা থেকে ১২ নং ওয়ার্ডের মারুফ মার্কেট, মৌচাক মোড়, মালিবাগ ফাস্ট লেনে পথসভা, মালিবাগ মিনার মসজিদের সামনে গণসংযোগ, পিডব্লিউডি কলোনী এলাকায় পথসভা, গুলবাগ পানির পাম্প এলাকায় গণসংযোগ, গুলবাগ জামে মসজিদ এলাকায় গণসংযোগ, গুলবাগ ক্লাব মসজিদ এলাকায় গণসংযোগ ও ১২ নং ওয়ার্ডের নির্বাচনি কার্যালয়ের সামনে পথসভা করেন। রাতে হজ্জ এজেন্সি এসোসিয়েশনের নেতাদের সাথে শান্তিনগর প্রধান নির্বাচনি কার্যালয়ে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর