বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

ডিআরইউ সভাপতি শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৬:৪৩ অপরাহ্ন
ডিআরইউর সভাপতি শুভ ও সম্পাদক মহিউদ্দিন

পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ডেপুটি চিফ রিপোর্টার সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেশ টিভির বিশেষ প্রতিবেদক মহিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিআরইউ নির্বাচনে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ডিআরইউ ভবন প্রাঙ্গণে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল এই ফলাফল ঘোষণা করেন। এ সময় সব নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। নির্বাচনে ১ হাজার ৪০৪ জন সদস্য ভোট প্রদান করেছেন।

সভাপতি পদে সৈয়দ শুকুর আলী শুভ ৫৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা বাসসের সিনিয়র রিপোর্টার কবির আহমেদ খান পেয়েছেন ৩৫৭ ভোট ও সাখাওয়াত হোসেন বাদশা পেয়েছেন ৪২৯ ভোট এবং জহিরুল হক রানা পেয়েছেন ১২ ভোট।

সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম অন্য দুইজন প্রতিদ্বন্দ্বির মধ্যে মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৪৭১ ভোট এবং আবদল্লাহ আল কাফি পেয়েছেন ৩০৭ ভোট।

সহসভাপতি পদে ৫৫৩ ভোট পেয়ে শফিকুল ইসলাম শামীম বিজয়ী হয়েছেন। এ পদে গাযী আনোয়ার ৪৩৯ ও হালিম মোহাম্মদ ৩৭০ ভোট পেয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজান রহমান ৭৫৭ পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাইদুর রহমান রুবেল পেয়েছেন ৫৩৮ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ ৩৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে অন্য প্রতিদ্বন্দ্বী আবদুল হাই তুহিন ৩৬৪, হাসান জাবেদ ২৬৫ এবং এম এম জসিম ৩৫৪ ভোট পেয়েছেন।

দফতর সম্পাদক পদে ৯৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন রফিক রাফি। তার প্রতিদ্বন্দ্বী শাহাবুদ্দিন মাহতাব ৩০৫ ভোট পেয়েছেন।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে ৭৬৭ ভোট পয়ে বিজয়ী হয়েছেন জাকির হুসাইন। তার প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান বাবলু পেয়েছেন ৫৩৭ ভোট।

নারী বিষয়ক সম্পাদক পদে মাহমুদা ডলি ৬৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রোজিনা রোজী পেয়েছেন ৬৭০ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুশান্ত কুমার সাহা ৭০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মেসবাহ উল্লাহ শিমুল পেয়েছেন ৬০৩ ভোট।

এ ছাড়া তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক পদে মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ, কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।

কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন।

কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে নির্বাচিত হয়েছেন—দেলোয়ার হোসেন মহিন, ফারহানা ইয়াছমিন জুঁথী, হাবিবুর রহমান, শরীফুল ইসলাম, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা ও সাঈদ শিপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর