বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৬:০৪ অপরাহ্ন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৫ সালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। দ্বিতীয় অবস্থানে থাকা মুরসালিন নোমানীর চেয়ে দ্বিগুণ ভোটে নির্বাচিত হন তিনি। তিনি মোট ভোট পেয়েছেন ৮০১।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তিনি মোট ভোট পেয়েছেন ৫৪৫ ভোট।

আজ শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত হলেন যারা

সভাপতি: আবু সালেহ আকন

সহসভাপতি: গাযী আনোয়ার

সাধারণ সম্পাদক: মাঈনুল হাসেন সোহেল

যুগ্ম সম্পাদক: নাদিয়া শারমিন

সাংগঠনিক সম্পাদক: আবদুল হাই তুহিন

অর্থ সম্পাদক: সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

দফতর সম্পাদক: রফিক রাফি

নারীবিষয়ক সম্পাদক: রোজিনা রোজী

প্রচার সম্পাদক: মিজান চৌধুরী

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক: শরিফুল ইসলাম

এর আগে সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর মুখরিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ।

২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে ৪ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর