শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৮:০৫ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছিলেন আইনমন্ত্রীকে। অন্যান্য দেশ থেকেই আমাদের আইনমন্ত্রী তা দেখেই এ আইনটার কিছু কিছু অংশ পরিবর্তন করেছেন। জেল কমিয়ে জরিমানার অংশটা বাড়িয়েছেন। আইনমন্ত্রী এটা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমরা প্রয়োজনের তাগিদে এ জিনিসটা করেছি।

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুর রেণু’র লোগো ও ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নতুন এ আইনে আইনশৃঙ্খলার উন্নতি হবে কি না এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলার উন্নতি তো আমরা সবসময়ই করে যাচ্ছি। আমরা আইনটা সংশোধন করেছি। অনেকেরই এ আইনের প্রতি যে সমস্ত অবজারভেশন (পর্যবেক্ষণ) ছিল সেগুলি মাথায় নিয়েই এটার পরিবর্তন করা হয়েছে।

মন্ত্রী বলেন, এখানে আইনশৃঙ্খলার কোনো প্রশ্ন আসে না। আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় আইনশৃঙ্খলা বাহিনী সবসময়ই করে যাচ্ছে এবং করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর