বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীর মৃত্যু

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৩:১৪ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রী দীপান্বিতা বিশ্বাসের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক শোক বার্তায় এই তথ্য জানিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল হুদা লেলিন।

শোক বার্তায় তিনি বলেন, এতদ্বারা জানানো যাচ্ছে যে, এমবিবিএস ৫১তম ব্যাচের মেধাবী ছাত্রী দীপান্বিতা বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুতে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত। তার আত্মার শান্তি কামনায় আগামী ২০ সেপ্টেম্বর (বুধবার) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এক শোক সভার আয়োজন করা হয়েছে।

জানা গেছে, দীপান্বিতা বিশ্বাস স্যার সলিমুল্লাহ মেডিকেলের এমবিবিএস ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর লক্ষ্মীপুর এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর