বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকায় চলছে তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল সম্মেলন ও ট্রেড ফেয়ার

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৪:৪০ অপরাহ্ন

বাংলাদেশের ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স (বিএফডিএস) এর উদ্যোগে জমকালো আয়োজনে দিনব্যাপী চলছে তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল সম্মেলন ও ট্রেড ফেয়ার ২০২৩।

শুক্রবার (২০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এ ডেন্টাল কনফারেন্স শুরু হয়।

বাংলাদেশের ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স (বিএফডিএস) এর আয়োজনে উক্ত কনফারেন্সে দেশ বিদেশ থেকে প্রায় সহস্রধিক দন্তচিকিৎসক অংশ নেন।

স্বাগত বক্তব্যে সংগঠনের মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, ‘এই কনফারেন্স উপস্থিত সকলের আধুনিক দন্তচিকিৎসা বিষয়ে জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে, আমাদের চিকিৎসা প্রদানের সফলতা বাড়াবে, দেশের অগণিত দন্তরোগী আরো ভালো চিকিৎসা পাবেন।’

এন্ডোডন্টিস্ট স্টাইলোইটালিনোর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফেবিও গর্নি, ভারতের এন্ডোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক সঞ্জয় মিগলানি, গরিমা পোদ্দার, দীপক মেহতা, থাইল্যান্ডের মাহেদুল, বিশ্ববিদ্যালয়ের ডা. অংগার্ট পুট্টিপিসিৎচেৎ, জাপানের ডা. কাজুহিতো নাসু এবং বাংলাদেশের থেকে অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, অধ্যাপক জাহিদ হোসেন, ডা. আনোয়ার সাদাত, ডা. সাইদ হারুন, ডা. নিতিশ কৃষ্ণ দাস সহ অনেকে কনফারেন্সে মূল্যবান বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি ডা. রকিবুল হোসেন রুমী কনফারেন্স সফল করার পিছনে সংগঠনের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম ও দেশ বিদেশের দন্ত চিকিৎসা বিশেষজ্ঞগনের অংশগ্রহণ, বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন ও প্রশিক্ষণের কথা বিশেষ ভাবে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর