বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে সতর্কবার্তা দিলেন মেদভেদেভ

ডেস্ক রিপোর্ট
আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৫:১২ অপরাহ্ন
দিমিত্রি মেদভেদেভ। (ফাইল ছবি)

রাশিয়া-ইউক্রেন সংঘাতে আরও উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট যদি এই সংঘাত জিইয়ে রাখার পদক্ষেপ অব্যাহত রাখেন, তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোনোর ঝুঁকি বাড়বে।

শনিবার এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেছেন, পরবর্তী মার্কিন নেতা যদি রাশিয়া-ইউক্রেন সংঘাতে আরও আগুন ঢালতে থাকেন, তাহলে তা একটি ভয়াবহ ভুল হবে। এটি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের পথে নিয়ে যাবে।

তিনি ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস উভয়কেই সতর্ক করে দিয়ে বলেন, ‘যে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে, সে অত্যন্ত গুরুতর ভুল করবে’।

সাবেক এই রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন ‘ডিপ স্টেট’ বা প্রশাসনিক প্রভাবশালী শক্তিও বিশ্বযুদ্ধ চায় না। কারণ যদি পৃথিবী অচল হয়ে পড়ে, তবে তারাও টিকে থাকতে পারবে না।

তিনি এ সময় মার্কিন অভিজাতদের উদ্দেশ্য করে বলেন, ‘তারা যদি মনে করে রাশিয়া তার নিজস্ব নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকবে, তবে তারা মস্ত বড় ভুলের মধ্যে বাস করছে’। সূত্র: তাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর