বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

দশ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ড : ডিএমপি

নিজস্ব সংবাদদাতা
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন
ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান। (ছবি: সংগৃহীত)

গত ১০ মাসে রাজধানী ঢাকায় মোট ১৯৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতি মাসে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড ঘটে রাজধানীতে। এর বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ বলেও দাবি করেন তিনি।

সাম্প্রতিক আলোচিত পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা প্রসঙ্গে ডিএমপি মুখপাত্র বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তার করা গেলে ঘটনার মূল উদ্দেশ্য ও চক্রান্ত আরও স্পষ্ট হবে।

তিনি আরও জানান, এখনো নিহত গোলাম কিবরিয়ার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

উল্লেখ্য, সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকের একটি হার্ডওয়্যার দোকানে ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর