মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

দুর্নীতিবাজদের রাজনীতি থেকে বিদায় করতে চাই : ড. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৭:৩২ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, “আগামী দিনে যারা দুর্নীতি করবে, তাদেরকে রাজনীতি থেকে বিদায় করতে হবে- আমরা তা করতে চাই।”

তিনি বলেন, “ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর বা বড় বড় ডিগ্রিধারী দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না। বাংলাদেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। যারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছে, রাজনীতি করে, যারা সচিব হয়েছে, যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে- তাদের কারণেই এই দুর্নীতির চ্যাম্পিয়নশিপ এসেছে। আমরা বাংলাদেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই, দুর্নীতিকে শূন্যে নামিয়ে আনতে চাই। সব জায়গায় আমরা দুর্নীতিকে না বলব। আমরা কেউ দুর্নীতি করব না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।”

তিনি আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. রেজাউল করিম আরও বলেন, “আমরা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। নবীনরা শুধু জ্ঞানের আলোই জ্বালাবে না, বরং সেই আলোয় নৈতিকতার উদ্ভাসিত শক্তি দিয়ে গোটা জাতিকে গড়ে তুলতে হবে।”

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন এবং শহর সাহিত্য সম্পাদক রাজিবুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর