সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্যোগের কথা মাথায় রেখেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে : দুর্যোগ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৬:০৫ অপরাহ্ন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান।(ছবি : সংগৃহীত)

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখেই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। কারণ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণেই বিভিন্ন সময়ে আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে হয়।

শনিবার সকালে বনানীর ডিএনসিসি সুপার মার্কেট সংলগ্ন এলাকায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে ‘ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া’ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিবুর রহমান এ কথা বলেন।

মহিববুর রহমান বলেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বর্তমানে একটি মডেল হিসেবে দাঁড়িয়েছে। দেশকে দুর্যোগ সহনীয় এমন একটি ব্যবস্থাপনায় আমরা নিয়ে এসেছি যে, আজ বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে একটি রোল মডেল। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আজ বিশ্বের অনেক দেশ অনুসরণ করে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আজ দুর্যোগ মোকাবিলার যে মহড়া দেখিয়েছেন সেটা অব্যাহত রাখতে হবে। যত মহড়া হবে ততোই দক্ষতা অর্জন হবে। ফলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে।

তিনি বলেন,  বিভিন্ন অগ্নিকা-ে আমাদের এই ফায়ার সার্ভিস তাদের সক্ষমতা দেখিয়েছে। আমাদের এই সক্ষমতা ও দক্ষতাকে আরও বাড়াতে হবে। ভবিষ্যতে যেকোনো দুর্যোগে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।

ফায়ার সার্ভিসকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আপনাদের জনবল, প্রশিক্ষণ, যন্ত্রপাতি যতো কিছু দরকার প্রধানমন্ত্রী এই বিষয়ে সচেতন রয়েছেন। মহড়ায় বনানী ডিএনসিসি সুপার মার্কেটে অগ্নিকা- ঘটলে কিভাবে মানুষকে উদ্ধার করা হবে কিংবা দুর্যোগ ঘটলে কি করা করা উচিত সেই বিষয়ের বিভিন্ন কলাকৌশল দেখানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) এবিএম সফিকুল হায়দার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর