বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই : বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৫:১২ অপরাহ্ন

দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বাহাউদ্দিন নাছিম বলেন, যারা দেশ প্রেমিক নয়, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আর এই সৎ সাহস আছে শুধুমাত্র শেখ হাসিনার। তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। তিনি আমাদের সাহসের বাতিঘর। তিনি মৃত্যু ভয়কে পরোয়া করেন না। তাই দেশকে এগিয়ে নিতে, ১৬ কোটি মানুষকে এগিয়ে নিতে হলে নৌকায় ভোট দিতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক ফোরাম।

বাহাউদ্দিন নাছিম বলেন, ইদানিং ইচ্ছাকৃত ঋণ খেলাপি সৃষ্টি হয়েছে। বাজার সিন্ডিকেট নামে নতুন আরেকটি সিন্ডিকেট হয়েছে, সে সঙ্গে যোগ হয়েছে অর্থপাচারকারীরা। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে স্বাধীনতাবিরোধীদের থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ভোট দিতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকদের সমস্যা সবচেয়ে প্রকট। সাংবাদিক সমাজের সমস্যা আমরা সমাধান করতে পারিনি। প্রধানমন্ত্রী সম্প্রতি ১০ম ওয়েজবোর্ডের আশ্বাস দিয়েছেন, সেটি বাস্তবায়ন করা হবে। আমি নির্বাচিত হতে পারলে সারাজীবন সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাব।

এ সময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ১/১১ এর সময় যে আন্দোলন সংগ্রাম করেছিল আওয়ামী লীগ। তখন বাহাউদ্দিন নাছিম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্যাতন সহ্য করেছেন। প্রধানমন্ত্রী তাকে ঢাকা-৮ আসনে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করেছেন।এজন্য প্রধানমন্ত্রীকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি তরুণ তপন চক্রবর্তী, বর্তমান সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুক্কুর আলী শুভ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল ও আব্দুল জলিল ভূঁইয়া, বর্তমান সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া, বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর