রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কসংলগ্ন মিরপুর রোডে মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনামের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নির্দেশনায় আয়োজিত এ মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁদের হাতে ব্যানার দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন মিরপুর রোড এলাকায় অনুষ্ঠিত হয়।