সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

নতুন দায়িত্বে ছয় অতিরিক্ত সচিব, গ্রেড-১ হলেন একজন

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫৯ অপরাহ্ন

অতিরিক্ত সচিব পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন একজন অতিরিক্ত সচিব।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) খন্দকার মোস্তাফিজুর রহমানকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল আলমকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসানকে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার করা হয়েছে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনাকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান মো. আব্দুস সামাদকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. হারুন অর রশিদকে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

এদিকে গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সালেহ আহমদ মোজাফফর। পদোন্নতির পর তাকে বদলি করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর