শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির কাজ শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
প্রতীকী ছবি

নতুন নীতিমালা অনুযায়ী প্রধান তথ্য কর্মকর্তাকে সভাপতি করে সম্প্রতি ১১ সদস্যের ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ গঠন করা হয়েছে। চলতি সপ্তাহেই বৈঠকে বসছে এ কমিটি। খুব শিগগিরই নতুন নীতিমালা অনুযায়ী সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১১ সদস্যের এ কমিটির সদস্য হিসেবে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) মহাপরিচালক, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. মাসুদ খান, জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব, জিটিভির সিনিয়র সাংবাদিক কাজী জেসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ইনডিপেনডেন্ট টিভির যুগ্ম সম্পাদক শামীম আবদুল্লাহ জাহেদী, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক। কমিটির সদস্যসচিব করা হয়েছে পিআইডির সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা (প্রটোকল)।

তথ্য অধিদফতর সূত্র জানিয়েছে, আগামী বুধবার কমিটির বৈঠক হতে পারে। নতুন কমিটি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, অ্যাক্রিডিটেশন কার্ডসংক্রান্ত আপত্তি বা অভিযোগের শুনানি ও নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ করতে পারবে।

নতুন নীতিমালা অনুযায়ী দুটি কমিটি গঠন করার বিধান আছে। একটি প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি, যারা কার্ড ইস্যুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আরেকটি অ্যাক্রিডিটেশন আপিল কমিটি। নীতিমালায় কমিটির রূপরেখাও দেওয়া আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর