শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা কি মহাপাপ, প্রশ্ন রিজভীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

নির্দিষ্ট সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি তুলেছে বিএনপি। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা কি মহাপাপ?
তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদের কথা শুনে মনে হচ্ছে, তারা বিভিন্ন মানুষকে প্রভোক (প্রভাবিত) করার চেষ্টা করছে। কিন্তু কেন?’
রোববার (২৫ মে) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টারা যদি তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে জনগণ তা মেনে নেবে না।
তিনি বলেন, ‘আজকে সরকার পরিচালনা করছেন যারা, তারা নানাভাবে বিভাজন করছেন। প্রশাসনের নানা ক্ষেত্রে তাদের বিতর্কিত ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। এমন পরিস্থিতি চলতে থাকলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসররা বিএনপিকে দমনে আরও মরিয়া হয়ে উঠবে।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকার যদি কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয়, তাহলে সেটি দুঃখজনক এবং জনগণ তা মেনে নেবে না।’
বিএনপি নেতা বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা কি মহাপাপ? তাদের (উপদেষ্টা পরিষদ) কথা শুনে মনে হচ্ছে, তারা বিভিন্ন মানুষকে প্রভোক (প্রভাবিত) করার চেষ্টা করছে। কিন্তু কেন?’
রিজভী বলেন, ‘বিগত ১৫ বছরের আন্দোলন-সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানে অনুপ্রেরণা জুগিয়েছে নজরুলের সৃষ্টি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর