সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান কারাগারের ৯৩% বন্দি ভোটে অংশ নেননি সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ নির্বাচনী সহিংসতা ও হত্যাকাণ্ড নিয়ে টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সরকারের বক্তব্য অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মরদেহে শ্রদ্ধা জানালেন বিএনপি মহাসচিব মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি শহীদ মিনার থেকে নতুন কর্মসূচির ডাক দেবে জুলাই ঐক্য

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতা-কর্মীদের সহযোগিতা চাইলেন গণপূর্ত মন্ত্রী

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ৯:৩০ অপরাহ্ন
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। (ছবি : সংগৃহীত)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নিজ নির্বাচনি এলাকায় জনগণকে দেওয়া নির্বাচনে প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সহযোগিতা চান।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য ঐক্যবদ্ধ থাকতে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তিনি দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সামনে জেলা পরিষদের উপনির্বাচন, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে বা দল যাকে সমর্থন জানাবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সহসভাপতি হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুল আলম খোকন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী শফিউল্লাহ মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র নায়ার কবিরসহ জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর