বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন সিইসি

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫, ১:১০ অপরাহ্ন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। (ছবি: সংগৃহীত)

নির্বাচনের নির্দিষ্ট তারিখ, তফসিল ঘোষণা এবং এ নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন। আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধিসংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি।

নির্বাচনে ‘রোডম্যাপ’ কবে দেবেন জানতে চাইলে সিইসি বলেন, ‘সময় এলে আপনারা সবই জানতে পারবেন। এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না। নির্বাচন নিয়ে আমাদের অবশ্যই কর্মপরিকল্পনা রয়েছে। অনেকেই এটিকে রোডম্যাপ বলে, অনেকে নানাভাবে এটার নাম দেয়। আমরা এটাকে বলি কর্মপরিকল্পনা। যেকোনো অফিসে একটি কর্মপরিকল্পনা থাকবে না? এত বড় একটা বড় নির্বাচন হবে, প্রথম থেকে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদেরও কর্মপরিকল্পনা রয়েছে। এটি আমাদের ব্যবহারের জন্য, এটি সবার সঙ্গে শেয়ার করার জন্য নয়। এটি আমাদের নিজস্ব। কোনো কারণে যদি সময়মতো কাজ না হয়, দু-চার দিন এদিক-সেদিক হতে পারে। এটি আমাদের একটি সম্ভাব্য কর্মপরিকল্পনা, এটি তো সংশোধনযোগ্য।’

সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘যদি বলেন সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না। দেখেন, এটি করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব নয়। কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে একটি মুখ্য ভূমিকা পালন করবে তো। এটি ছাড়া তো সম্ভব নয়।’

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমাদের যোগাযোগের যে বিষয়টা প্রতিনিয়ত হচ্ছে বা একদম হচ্ছে না, বিষয়টা এমন না। যদি নির্বাচনের তারিখের ব্যাপারে জানতে চান, তাহলে নির্বাচনের তারিখ যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে নির্বাচনে তফসিল ঘোষণা করব। সরকারের সঙ্গে এ জন্য পরিকল্পনা করে ঘোষণা দিয়ে দেখা করতে হবে এমন না। ফরমালি, ইনফরমালি নানাভাবে যোগাযোগ হতে পারে। আমরা সরকারের ধারেকাছে নাই, একটা দ্বীপে আছি এমন তো না। সংস্কার কমিশনের সুপারিশ আছে, এর মধ্যে ইসির সংস্কার আছে, এর মধ্যে আমরা সম্পৃক্ত তো। এগুলো ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সময়মতো যোগাযোগ হবে। সময় হলে সবকিছু জানতে পারবেন।’

প্রশিক্ষণ কর্মসূচিতে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, ডিজি এনআইডিসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর