বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চাঁদপুর সংবাদদাতা
আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩, ১২:৩৯ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর সদরে আজ ৭৪০জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে এ চাল অসহায় ব্যক্তিদের হাতে তুলেদেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
এসময়ে জেলা প্রশাসক বলেন, সরকার প্রতিবছরই ঈদ উৎসবের পূর্বে গরীব ও দুস্থ লোকদেরকে ঈদ উপহার হিসেবে চাল দিয়ে আসছেন।

তিনি আরো বলেন, আপনারা জানেন সারাদেশে প্রধানমন্ত্রী এক কোটি পরিবারকে টিসিবির কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে মসারি ডাল, সয়াবিন তেল এবং চিনি দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যারা টিসিবির কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য পাচ্ছেন তাদেরকে একই সাথে ৩০ টাকা করে ৫ কেজি চাল দিবেন। বিভিন্ন ভাতাসহ এ রকম সরকার অনেকগুলো সুযোগ সুবিধা আপনাদের জন্য করে আসছেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ চাল দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর