বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী হলেন ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ন

টানা চতুর্থবার সরকার গঠন করে কয়েকটি মন্ত্রণালয়ে নতুন মুখ এনেছেন বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  দ্বাদশ সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে এখনও কাউকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন এ মন্ত্রিসভায় স্থান পাননি বিদায়ী মন্ত্রিসভার ৩০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। যে কারণে ২৮টি মন্ত্রণালয় ও বিভাগে এসেছে নতুন মুখ। এ ছাড়া পূর্বের মন্ত্রিসভার কয়েকজনকে মন্ত্রিসভায় রাখা হলেও পরিবর্তন করা হয়েছে মন্ত্রণালয়।ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃতীয় মেয়াদে গত পাঁচ বছর তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন হাছান মাহমুদ।

আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি। এর আগে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হন হাছান মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর