বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির পরীমণি ও সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান মানিক পশারীর দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের নিন্দা ৬১ বসন্তে কিং খান ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি গঠন মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকারকারীদের পাকিস্তান চলে যেতে বললেন ফজলুর রহমান জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আ.লীগের ঝটিকা মিছিল মঙ্গলবার বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বৈঠক

পরীমণি ও সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

ডেস্ক রিপোর্ট
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ পরীমণির বিরুদ্ধে। (ছবি : সংগৃহীত)

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে হেনস্তার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

এদিন বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমণি। ১৫ মিনিট পর, বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আদালত প্রাঙ্গণে ভিড়ের মধ্যে পরীমনির সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে সাংবাদিক রবিউল ইসলাম রাজুর সাথে অশোভন, আপত্তিকর ও অপেশাদার আচরণ করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিওতে স্পষ্ট দেখা যায়, চিত্রনায়িকা পরীমণি সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন এবং তাকে হুমকি দিচ্ছেন।

উল্লেখ্য, বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন পরীমনি আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর