বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

পশ্চিম তীরে হামলায় ফিলিস্তিনের এক শীর্ষ যোদ্ধা নিহত

ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ৫:৪০ অপরাহ্ন

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা বুধবার অধিকৃত পশ্চিমতীরে বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনের এক শীর্ষ যোদ্ধাকে হত্যা করেছে। সে একটি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল।  খবর এএফপি’র।

সেনাবাহিনী বলেছে, আহমেদ আবদুল্লাহ আবু শালাল নামের এ যোদ্ধা গত বছর চালানো কয়েকটি সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিল। এসব হামলার মধ্যে পূর্ব জেরুজালেমে চালানো একটি হামলা অন্তর্ভূক্ত রয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তাকে  লক্ষ্য করে চালানো এক নির্ভুল বিমান হামলায় সে নিহত হয়। এক ভিডিও লিঙ্কে একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালাতে দেখা যাচ্ছে।

রামাল্লায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এক গাড়িতে দখলদার বাহিনীর (ইসরাইল) বিমান হামলায় নিহত এক অজ্ঞাতনামা শহীদের লাশ নাবলুসের একটি হাসপাতালে আনা হয়েছে।

সেনাবাহিনী জানায়, আবু শালালকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যা করা হয়। তার গ্রুপ একটি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল।

বিস্তারিত উল্লেখ না করে সেনাবাহিনী জানায়, গত বছর এপ্রিলে পূর্ব জেরুজালেমের শিমন হাটজাদিক এলাকায় এক হামলার ঘটনায় সে জড়িত ছিল। সেখানে ওই হামলায় দুজন আহত হয়েছিল।

গত অক্টোবরে ইসরাইলি সেনাদের উপর বোমা হামলা চালানোর ঘটনায়ও তার হাত ছিল। সৈন্যদের লক্ষ্য করে কোথায় এ হামলা চালানো হয় সে ব্যাপারে সেনাবাহিনী স্পষ্ট করে কিছু বলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর