সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:১৯ অপরাহ্ন
বাংলাদেশ পুলিশ। প্রতীকী ছবি

বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিটে নতুন নেতৃত্ব আনতে বড় ধরনের রদবদল করেছে সরকার। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশের বিশেষ শাখা (এসবি)-তে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই পদায়নের তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশের বিশেষ শাখা (এসবি)-র প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শিগগিরই তাদের নিজ নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর