সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার কাছে ইসলামি দলগুলোর যত দাবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৮:০৯ অপরাহ্ন

রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময়ে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বেশকিছু সংস্কার প্রস্তাব দিয়েছে ৭টি ইসলামি দল। তার মধ্যে অন্যতম দাবি হলো- ‘দুবারের অধিক যেন কেউ প্রধানমন্ত্রী না হয়’।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শনিবার (৩১ আগস্ট) বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

মামুনুল হক বলেন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আনার দাবি জানিয়েছি। সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে এবং ইসলামবিরোধী কোনো আইন যেন না আসে। সবশেষ দুবারের অধিক যেন কেউ প্রধানমন্ত্রী না হয়।

তিনি আরও বলেন, কালবিলম্ব না করে আন্দোলনের সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার করার দাবি করেছি এবং হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা এক মাসের মধ্যে প্রত্যাহার করার দাবি জানিয়েছি।

আগামী দিনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার ব্যাপারে প্রধান উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন সে বিষয়ে মামুনুল হক বলেন, সহযোগিতার বিষয়ে আমরা সাড়া দিয়েছি। প্রয়োজনীয় সংস্কার করে যেন নির্বাচন দেওয়া হয়। কালবিলম্ব যেন না করা হয় সে দাবিও জানিয়েছি। তবে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি আমাদের পক্ষ থেকে। এর আগে বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা সঙ্গে এ বৈঠক শুরু হয়। অংশ নেন খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী, খেলাফত আন্দোলন এবং নেজামী ইসলামের নেতারা।

রাত ৮টা পর্যন্ত কয়েকটি দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাদা আলাদাভাবে কথা বলার সূচি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর