মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহিম ও সম্পাদক সানজিদা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৩:০৮ অপরাহ্ন

দুই যুগেরও বেশি সময় ধরে পথচলা সারাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি নির্বাচিত হয়েছেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সাধারণ সম্পাদক কাজী মামুনুর রহমান (মাহিম) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য, সেন্ট্রাল ল’ কলেজের সহ-সভাপতি ও ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সানজিদা জাহান।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভার সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা (মশিউর) আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, আইনাঙ্গনে বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শ বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মানবতার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে আমরা কাজ করবো।’

এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন কমিটিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক, কাজী মাহিম-কে সভাপতি ও সানজিদা জাহান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আইন শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।

উল্লেখ্য, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইনের ছাত্র ছিলেন। ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে যুক্তিসংগত কথা বলায় ও জোরালোভাবে সমর্থন দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বহিষ্কৃত হন। ওই দিনটিকে বিশেষ তাৎপর্যের সঙ্গে আইন শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ও পরামর্শে পঁচাত্তর-পরবর্তী দুঃসময়ের প্রতিরোধ যোদ্ধা, মহান ভাষা সৈনিক, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এডভোকেট আ ন ম গাজীউল হক ১৯৯১ সালের ২৯শে মার্চ একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ শিক্ষা, শান্তি, শৃংখলা, ন্যায়নীতি শ্লোগানকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলসভাবে কাজ করে আসছে। ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ একমাত্র সংগঠন, যেই সংগঠন সর্বপ্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে আন্দোলন করেছিল এবং দীর্ঘ ৬১ বছর পর ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর