শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি : ইঞ্জি. আবদুস সবুর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৪:৩৬ অপরাহ্ন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. ইঞ্জি. আবদুস সবুর বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতা অর্জিত হয়েছিল৷ দিশেহারা জাতি পেয়েছিল একটি পরিচয়। বাংলাদেশ পেয়েছিল একটি স্বাধীন পতাকা ও নিজস্ব মানচিত্র৷ বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী তাঁর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এদেশের অর্থনৈতিক মুক্তির কারিগর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিঁনিই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি দিয়েছেন৷ যুদ্ধের পর তলাবিহীন ঝুঁড়িকে সম্পদ ও সুযোগে পরিপূর্ণ। বিশ্বকে বাঙালি জাতি আজ মাথা উঁচু করে দাড়াঁতে পারে।

সোমবার (১৪ আগস্ট ) রাজধানীতে জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ,জনস্বাস্থ্য প্রকৌশল শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এসব কথা বলেন৷

প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, সরকারের অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী দেশের প্রকৌশলী সমাজ৷ সামনে নির্বাচন। এই নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো ক্ষমতা আনতে দেশের জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই কাজ করবো, এই হোক আমাদের শপথ।

তিনি আরও বলেন, জনস্বার্থে সরকার ব্যাপক উন্নয়ন করেছেন। করোনা প্রতিরোধে সারাবিশ্বের রোল মডেল বাংলাদেশ। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করবে। দেশের জনগণই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিবে৷

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল শাখার সভাপতি প্রকৌশলী নজরুল ইসলাম মিয়ার সঞ্চালনা ও সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: নুরুজ্জামান, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: সরোয়ার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, প্রকৌশলী মীর আব্দুস সাহিদ প্রমুখ।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: নুরুজ্জামান বলেন, দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে এতে কোন সন্দেহ নেই। স্বাধীনতার পর ১৯৭৫ সালে ১৫ আগস্ট তারাই ঘটিয়েছিল যারা বাংলাদেশের অস্তিত্ব মেনে নিতে পারে নাই।বর্তমানে আরেকটি আগস্ট যেনো না ঘটে সেইজন্য সকল প্রকৌশলীরাই সজাগ থাকবে।

জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী মো: সরোয়ার বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বাংলাদেশের জন্ম না হলে পাকিস্তানের মতোই আমাদের অবস্থা হতো৷ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর