বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

‘বড় মন্ত্রী হওয়া নয়, জনগণের ভালোবাসা পাওয়া রাজনীতিবিদদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ৬:০৯ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বড় মন্ত্রী হওয়া নয়, রাজনীতিবিদদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের ভালোবাসা পাওয়া, গণমানুষের নেতা হওয়া, গণমানুষের এমপি হওয়া -আমি সেটিই হতে চাই।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সফরের পথে মঙ্গলবার সকালে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভিআইপি লাউঞ্জের বাইরে দলীয় নেতা-কর্মীদের ও সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন ড. হাছান মাহমুদ। বিমানবন্দরের বাইরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মিলিত উদ্যোগে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমি আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই আমি যেন একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় যেটি প্রয়োজন সেটি হচ্ছে গণমানুষের মানুষ হওয়া। বড় মন্ত্রী হওয়া নয়, রাজনীতিবিদদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের ভালোবাসা পাওয়া, গণমানুষের নেতা হওয়া, গণমানুষের এমপি হওয়া আমি সেটিই হতে চাই। আমার গাড়ির সামনে কোনো একজন ভিখারিও হাত দেখালে আমি দাঁড়াই, আমি সেইভাবেই থাকতে চাই।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আজকে প্রথম আমি চট্টগ্রামের মাটিতে এসেছি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন,  চট্টগ্রাম দিয়েই এদেশে ইসলাম প্রচার শুরু হয়েছে, আমি আল্লাহর কাছে এবং আপনাদের কাছে দোয়া চাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ভাইদের কাছে আশীর্বাদ চাই, যাতে করে এই দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারি এবং দেশের মান-মর্যাদা আরও উজ্জ্বল করতে পারি, পূর্ব-পশ্চিম সব দেশের সাথে সম্পর্কের আরও উন্নয়ন ও ঘনিষ্ঠ করার মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারি।
নিজ নির্বাচনী এলাকার সবাই অত্যন্ত কষ্ট করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন,  ‘আমি গত ১৫ বছর ধরে চেষ্টা করেছি গণমানুষের এমপি হওয়ার জন্য। কে আমাকে ভোট দিয়েছে কিংবা দেয়নি, সেটি কখনো আমি বিবেচনায় রাখিনি। আমি প্রার্থী হিসেবে সবসময় আওয়ামী লীগের প্রার্থী, কিন্তু সবমানুষের এমপি হয়ে কাজ করার চেষ্টা করেছি। আমি এবারও নতুন অভিযাত্রায় সব মানুষের এমপি হিসেবে কাজ করতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর