শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের রোগমুক্তি চেয়ে কোরআন খতম ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৬:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য কাজী সালাউদ্দিনে রোগমুক্তির চেয়ে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বাদ আসর রাজধানীর পূর্ব গোড়ান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাবেক আহ্বায়ক, মহিলা ফুটবল কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ডেভলপমেন্ট কমিটির সদস্য গাজী সারোয়ার হোসেন বাবুর নিজ উদ্যোগে এ আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আখতার হোসাইন।

দোয়ার আগে ৩০ জন কোরআনে হাফেজ দ্বারা পবিত্র কোরআনের খতম করানো হয়। মাদ্রাসায় অবস্থান করা এতিম শিক্ষার্থীসহ ২০০ জন শিক্ষার্থীর জন্য ৩ বেলা উন্নত খাবারের ব্যবস্থা করা হয়।

দোয়া ও মিলাদের পূর্বে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, কাজী সালাউদ্দিন দেশের রত্ন। বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার যুদ্ধে সময় ক্রীড়া অঙ্গণ থেকে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীন বাংলা ফুটবল টিমের অন্যতম খেলোয়াড় হিসেবে দেশে ও দেশের বাহিরে স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত গঠনে বিরাট ভূমিকা রাখেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মুক্তিযোদ্ধা হিসেবে একজন ফুটবল যোদ্ধার ভূমিকা পালন করেছিলেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ আমরা তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেনো তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।

উল্লেখ, গত ১৬ ই ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হসপিটালের ভর্তি হয়, আর ২৮ ডিসেম্বর তার ওপেন হাট সার্জারী হয়। এখনও তিনি আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর