শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী

বাসস কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬, ৪:১২ অপরাহ্ন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কর্মচারী ইউনিয়নের ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বাসস প্রধান কার্যালয়ের সভাকক্ষে আজ এ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর মহাসচিব মোশতাক আহমেদ নবনির্বাচিত নেতাদের শপথ পাঠ করান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, প্রধান বার্তা সম্পাদক মো. মানিকুল আজাদ, প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন, প্রধান প্রতিবেদক (বাংলা) মো. দিদারুল আলম, নগর সম্পাদক মো. মোরশেদুর রহমান, উপ-প্রধান বার্তা সম্পাদক আয়েশা পারভীন, ক্রীড়া বিভাগের প্রধান রাশিদা আফজালুন্নেসা এবং ন্যাশনাল ডেস্কের প্রধান শারমিন জাহান।

গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাসস কর্মচারী ইউনিয়ন নির্বাচনে মো. কামারুল হক সভাপতি এবং মো. জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া নুরুজ্জামান কোষাধ্যক্ষ, মো. গিয়াস উদ্দিন সহ-সভাপতি, মো. রমজান হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. জসিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

সাইফুল ইসলাম সবুজ, মো. ইসমাইল হোসেন পলাশ এবং মো. কামরুজ্জামান লিটন কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর