বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

বাহাউদ্দিন নাছিমের পক্ষে পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগের ব্যতিক্রমধর্মী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৭:৩৩ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা কার্ড ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ব্যতিক্রমধর্মী প্রচার-প্রচারণা চালাচ্ছে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

জানা গেছে, গত শনিবার থেকে পল্টনের বিভিন্নস্থানে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন রনি ভূঁইয়া’র নেতৃত্বে মানুষের ঘরে ঘরে নৌকায় ভোট প্রার্থনা করতে ওই ব্যতিক্রমধর্মী প্রচারণা চালায় পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগ।

পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতারা বলেন, ‘আমরা পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রনি ভাইয়ের নেতৃত্বে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে মানুষের ঘরে ঘরে জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইয়ের সালাম ও নতুন বছরের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি,পাশাপাশি আমরা বর্তমান সরকারের উন্নয়নের কথা মানুষের মাঝে তুলে ধরে আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইয়ের পক্ষে নৌকায় ভোট দেয়ার প্রার্থনা করে আসছি।’

এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন রনি ভূঁইয়া নয়কন্ঠকে বলেন,  ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশকে এগিয়ে নিয়ে গেছেন অনেক দূরে। বাংলাদেশের এ অভূতপূর্ব অগ্রগতি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব, অকৃত্রিম দেশপ্রেম, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ এবং কঠোর পরিশ্রমের ফলে। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ সরকার যে পরিমাণ উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা বজায় রাখতেই ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইকে নির্বাচিত করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর