রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র বন্ধে সোচ্চার থাকতে হবে : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ৮:৪২ অপরাহ্ন

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র বন্ধে সোচ্চার থাকতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলে রেল প্রায় উঠিয়ে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকার আসার পর সারাদেশে রেল সচল হয়েছে। আগে আমরা পড়তাম রেলপথ নেই কোন জেলায়। এটি আর এখন হবে না। সব জেলায় রেলপথ আছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, বিজয়নগর আমার স্বপ্নের উপজেলা। এই উপজেলার মানুষ আমার ভালোবাসার মানুষ। আপনারা অপশক্তির বিরুদ্ধে গিয়ে প্রধানমন্ত্রীর নৌকাকে বিজয়ী করতে অনেক কষ্ট করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যেমন অন্তর দিয়ে বাংলাদেশের মানুষের ঋণ শোধ করে গেছেন, আমরা এখনো তার ঋণ শোধ করতে পারি নাই। তেমনিভাবে রক্ত দিয়ে হলেও আপনারা আমাকে এই পর্যায়ে আনতে যা করেছেন তার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেহেতু আমাকে সুযোগ করে দিয়েছেন সেই সুযোগের শতভাগ আমি ব্যবহার করব। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন সেই দায়িত্বটা সততার সঙ্গে করতে চাই এবং বিজয়নগরকে নিজের মতো সাজাতে চাই। আগামী ৫ বছরের মধ্যে আমি বিজয়নগর হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করব। উপজেলায় একটি টিটিসি অর্থাৎ কারিগরি ট্রেনিং সেন্টার করা হবে। এটি হওয়ার পর ট্রেনিংয়ের জন্য উপজেলার মানুষকে আর কোনো জায়গায় যেতে হবে না। এখানে একটি কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে কোনো কাজ অপূর্ণ থাকবে না। আমি মনের মতো এই উপজেলা করে দেব।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও ভিপি জহিরুল ইসলাম সোহেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশির সাবেক ডিজি অধ্যাপক ফাহিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল বারী মন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, যুব মহিলা লীগের সভাপতি হালিমা খাতুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর