মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত

বিশ্ব ইজতেমা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে : ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:০৪ অপরাহ্ন

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বিশ্ব ইজতেমা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, মুসল্লিদের সেবা ও নিরাপত্তায় জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, র‌্যাবসহ সংশ্লিষ্ট সব দপ্তর নিয়োজিত রয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বিশ্ব ইজতেমায় দুই গ্রুপ এক হোক। সবাই মিলেমিশে এক সাথে এ অনুষ্ঠান করবেন, এটাই প্রধানমন্ত্রীর প্রত্যাশা। বাংলাদেশ বিশ্ব ইজতেমার আয়োজক হওয়ায় তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমার দুটি পর্ব শেষ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ইজতেমা ময়দানে স্থাপিত হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী ইজতেমা ময়দান ঘুরে দেখেন এবং মুসল্লিদের খোঁজ খবর নেন।

মন্ত্রীর সঙ্গে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. বসিরুল আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বিশ্ব ইজতেমার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মাহফুজ হান্নান ও সমন্বয়কারী আবুল হাসনাত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর