বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বের বিস্ময় এখন জননেত্রী শেখ হাসিনা : সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৮:২৪ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বের বিস্ময় হয়ে উঠেছেন তিনি। তাঁর নেতৃত্বে এরই মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার মানদণ্ড পূরণ করেছে বাংলাদেশ।’

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বিস্ময়কর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ অবকাঠামো উন্নয়নে এক নবজাগরণ ঘটিয়েছেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশনা হলো দেশের সাধারণ মানুষ ও অসহায় মা-বোনদের কষ্ট যেন না হয়। গরিব মানুষের সুবিধার জন্য সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন। যেমন, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা। তিনি লাখ লাখ গৃহহীন মানুষকে গৃহ দিয়েছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক এস.এম জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে চরফতেজংপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুকবুল মোল্লার সভাপতিত্বে সঞ্চলনায় ছিলেন, সহকারী শিক্ষক দেলওয়ার তানভীর।

এসময় উপস্থিত ছিলেন, ইব্রাহীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঈমান হাওলাদার, জহির পাটওয়ারী, আব্দুস ছাত্তার পাটওয়ারী, লক্ষিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সফিক বেপারি, ইব্রাহীমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোতালিব শেখ, সাবেক ছাত্রলীগ নেতা মনির কাজি, আক্কাস শেখ, মাসুদ পাটওয়ারী, ইয়াসীন হাওলাদার, রাসেল খাণ রাজা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর