রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’ কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছে, থানায় জিডি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাজিদের বোনকে চাকরি দিল জবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হককে চাকরি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এই নিয়োগ প্রদান করেন। তিনি ‘জুনিয়র প্রোগ্রামার’ পদে নিয়োগ পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হককে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘জুনিয়র প্রোগ্রামার’ পদে নিয়োগ দিয়েছে। ইকরামুল হকের পরিবার ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম এই নিয়োগ প্রদান করেন।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হন ইকরামুল হক সাজিদ। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় ১০ দিন পরে মারা যান তিনি। বাবা, মা ও একমাত্র বোনের সঙ্গে মিরপুরে থাকতেন ইকরামুল সাজিদ। ইকরামুল হক সাজিদ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনের শিক্ষার্থী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর