শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

ভোট বর্জনকারীরা এই আমলের সড়কের গর্তও ভরাট করতে পারবে না : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাঙ্গুনিয়ায় বড় বড় সড়ক হয়েছে। যারা ভোট বর্জনের কথা বলে তারা এখানে  করা সড়কের গর্তও ভরাট করতে পারবে না।

শনিবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া- বোয়ালখালী আংশিক) আসনে নৌকা মার্কার নির্বাচনী প্রচারণায় বিভিন্ন পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে প্রতি ইউনিয়নে হাজার হাজার মানুষ ভাতা পাচ্ছেন। ভাতা দেয়ার ক্ষেত্রে আমরা কে কোন দল করে তা কখনো দেখিনি। দল বিবেচনায় কাউকে কখনো ভাতা দেয়া হয়নি। তাই আগামী ৭ তারিখের ভোটেও আপনারা দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দেবেন এই প্রত্যাশা করি।’এ সময় তিনি রাঙ্গুনিয়ার হাজারীহাট, মধ্য পারুয়া, কাটাখালী, উত্তর পারুয়া, রাজারহাট, ধামাইরহাট, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়, আলমশাহ পাড়া, শান্তি নিকেতন ও মোগলের হাটসহ অন্তত ছয়টি ইউনিয়নে বিভিন্ন পথসভা ও ধর্মীয় অনুষ্ঠানে ভোট প্রার্থনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন। হাছান মাহমুদ বলেন, ‘আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছেন, প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়েছেন এবং দলের উচ্চ পদে আসিন করেছেন। এরপরও আমি প্রতি সপ্তাহে চট্টগ্রাম এবং রাঙ্গুনিয়ায় আসি।’

তিনি বলেন, গত ১৫টি বছর ধরে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে রাঙ্গুনিয়ার সব মানুষের জন্য আমার দুয়ার খোলা রেখেছি, দলমত নির্বিশেষে সবার খেদমত করেছি, সবার পাশে থাকার চেষ্টা করেছি। কে ভোট দিয়েছে, কে ভোট দেয়নি তা কখনো দেখিনি। এখন আমি আপনাদের দুয়ারে হাজির হয়েছি। আপনারা আমার জন্য আপনাদের দুয়ারটা খোলা রাখবেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা  নির্বাচন বানচাল করতে চায়, যারা গাড়িতে-ট্রেনে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে মারে তাদের সাধারণ মানুষ বর্জন করেছে। সাধারণ মানুষের কাছে যাওয়ার মুখ তাদের আর নেই। আগামী ৭ জানুয়ারি ভোট দিয়ে ভোট বর্জনকারী আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ নেতা স্বজন তালুকদার, মো. শাহজাহান সিকদার, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিছ আজগর, মুহাম্মদ আলী শাহ, কামরুল ইসলাম চৌধুরী, বেদারুল আলম চৌধুরী বেদার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার  সামশুল আলম তালুকদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর