রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকের অফিসে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:১২ অপরাহ্ন

মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে সংঘটিত এই ঘটনায় উক্ত অফিসের একটি টেবিলের উপর রক্ষিত কাগজপত্র, ফাইল পুড়ে গেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরার মহম্মদপুরের ডিগ্রি কলেজের পাশে একটি দ্বিতল ভবনে অবস্থিত গ্রামীণ ব্যংকের শাখা আফিসে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে একটি জানালা খোলা ছিল, এই জানালার ফাঁক দিয়ে কে বা কারা অফিসের ভিতর আগুন নিক্ষেপ করতে পারে। আগুনে অফিসের একটি টেবিলের উপর রাখা অফিসের কিছু কাগজপত্র ও ফাইল পুড়ে গেছে।

মাগুরার মহস্মদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শফিউল আলম জানান, আমরা রাত ৩টা ৪০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি অফিসের লোকেরা আগুন নিভিয়ে ফেলেছে। টেবিলের উপর রাখা কিছু কাগজপত্র ও ফাইল পুড়ে গেছে। মাগুরার মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এই সময় অফিসের একটি জানালা খোলা ছিল। পুলিশী তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর