শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

মানিক লাল ঘোষ পূজা উদযাপন পরিষদের তথ্য ও প্রযুক্তি সম্পাদক পুনর্নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৩:১১ অপরাহ্ন
সাংবাদিক মানিক লাল ঘোষ। (ছবি: সংগ্রহীত)

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন সাংবাদিক মানিক লাল ঘোষ।

মঙ্গলবার রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাকক্ষে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ “দৈনিক সকালের সময়” পত্রিকার ডেপুটি এডিটর পদে কর্মরত। এর আগে দীর্ঘদিন মাই টিভিতে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য।

মানিক লাল ঘোষ বর্তমানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকা ” র সাধারণ সম্পাদক ও নিজ জেলা ঝালকাঠিতে অতীতে সন্ধানী ডোনার ক্লাবের সেক্রেটারি, এ্যাপেক্স ক্লাব অব ঝালকাঠির সেক্রেটারী ও প্রেসিডেন্ট সহ অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠন এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

গত ১৬ মার্চ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সম্মেলনে প্রধান অতিথি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনের দিনই নতুন কমিটির সভাপতি পদে সাংবাদিক বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক পদে সাংবাদিক সন্তোষ শর্মা নির্বাচিত হন। পুর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয় ২ এপ্রিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর